এক অচেনা পরশ মনকে করে উদাসী
হয়তো এটাই ভালোবাসা
ব্যাকুলতা মাঝে মন যে খুঁজে পায় খুশি
হয়তো এটাই ভালোবাসা
কিছু বলা হলো না, কিছু শোনা হলো না
তবুও অস্থির এ মন আমার, ও
পায়ের তলে কাঁপে, দু'জন যে বিপদে
দেখো, সামলাই কী করে, ও প্রিয়
না চেয়েও কাছে আজ এসেছি দু'জনাই
হয়তো এটাই ভালোবাসা
নয়ন বিছিয়ে, পাহার বসিয়ে বুকে
তবু মন কারো কথা না শোনে
কাঁটার পথে হেঁটে, অনলে জ্বলে কেঁদে
মিলে রবো দুজনাই দিওয়ানে, ও
প্রেমের শিখা তো তুফানেও জ্বলে রয়
হয়তো এটাই ভালোবাসা
হ্যাঁ, এক অচেনা পরশ মনকে করে উদাসী
হয়তো এটাই তো ভালোবাসা
এ দেখা হওয়া, এ তোমার চোখে, এ কথা
এক পলক আমি ভুলতে না পারি
কত ভালোবাসা, কত যে চাওয়া তোমায়
কী করে বোঝাই বলো, ও
ভালো লাগে যখন তুমি সামনে হাসো
হয়তো এটাই ভালোবাসা
এক অচেনা পরশ মনকে করে উদাসী
হয়তো এটাই ভালোবাসা
ও, কিছু বলা হলো না, কিছু শোনা হলো না
তবুও অস্থির এ মন আমার
পায়ের তলে কাঁপে, দু'জন যে বিপদে
দেখো, সামলাই কী করে, ও প্রিয়
না চেয়েও কাছে আজ এসেছি দু'জনাই
হয়তো এটাই ভালোবাসা
হয়তো এটাই ভালোবাসা
হয়তো এটাই ভালোবাসা
হয়তো এটাই ভালোবাসা
হয়তো এটাই ভালোবাসা


0 Comments