ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪
বিষয়: বাংলা
শ্রেণি: ৭ম শ্রেণির শিক্ষার্থীর জন্য নির্দেশনা
ষান্মাসিক সামষ্টিক
মূল্যায়ন ২০২৪
বিষয়: বাংলা, শ্রেণি:
সপ্তম
শিক্ষার্থী নির্দেশনা
[ নির্দেশনা বুঝতে
সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে। প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেয়া
যাবে। তবে আজকের সমস্ত আলাপে ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে।
বিদ্যালয়ে জনসচেতনতামূলক একটি সভা আয়োজন
করা হবে। এ সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং চারপাশের নানা জনসচেতনতামূলক বিষয় নিয়ে
আলোচনা করা হবে। এ সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের প্রধান
শিক্ষক, সকল শিক্ষক ও শিক্ষার্থী।
কাজ ১: জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে কর।
ক। তোমার প্রাত্যহিক জীবন থেকে বা চারপাশ
থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য
জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা কর এবং তার
মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পার। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে
পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। নিচের ছকের মত একটি
খাতায় ছক এঁকে তোমার তালিকাটি করতে পার।
|
আমার এলাকায় এমন সমস্যা যার জন্য সচেতনতার প্রয়োজন |
|
|
আমার খুঁজে পাওয়া
সমস্যা
|
আমার বন্ধুর কাছ
থেকে পাওয়া সমস্যা
|
|
১।
|
১।
|
খ। এবার তালিকা থেকে
দুটি বিষয় বাছাই করো। বিষয় দুইটি এমন হবে, যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো।
এরপর বিষয় দুটি নিয়ে আলাদা আলাদাভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো।
কথোপকথন লেখার সময়ে
নিচের নির্দেশনা অনুসরণ করো।
· একজন বয়োজেষ্ঠ এবং একজন সমবয়সীর সাথে কথোপকথনের দুটি আলাদা নমুনা লিখতে
হবে।
· সংলাপ লেখার সময়ে সর্বনাম ও ক্রিয়াশব্দের মর্যাদা রক্ষা করতে হবে।
· সংলাপ লেখার সময়ে প্রসঙ্গের মধ্যে থাকতে হবে।
· কথোপকথনে সরল বাক্য, জটিল বাক্য ও যৌগিক বাক্য-তিন ধরনের বাক্যই ব্যবহার
করতে হয়
[ কথোপকথনের সকল নির্দেশনা
নিয়ে জোড়ায় আলোচনা করা যাবে এবং জোড়ায় আলোচনা থেকে নতুন কি কি ধারনা উঠে এসেছে তা কথোপকথন
লেখার আগে আলাদাভাবে সংক্ষেপে তুলে ধরতে হবে। কথোপকথনের বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে
না।]
গ। এবার, কথোপকথনে
ব্যবহৃত তিন ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। (এরকম একটি ছক খাতায় এঁকে নাও)
|
বাক্যের ধরন
|
কথোপকথনে ব্যবহৃত
বাক্য
|
|
সরল বাক্য |
|
|
জটিল বাক্য |
|
|
যৌগিক বাক্য |
|
কাজ ২
ক। যে দুটি বিষয় বা
ঘটনা তুমি আলাদা করেছ, সে দুটি বিষয় বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকারে
আসতে পারে, তা ১৫০ শব্দের মধ্যে লেখো। লেখার সময়ে খেয়াল রেখো-
লেখার মধ্যে যেন সমাস,
উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ থাকে।
খ। তোমার লেখা থেকে
সমাস, উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো। সব মিলিয়ে ৫ টি শব্দ বাছাই
করো।
নিচের ছকের অনুরূপ
ছক এঁকে খাতায় কাজটি করো।
|
শব্দ |
ভাঙলে কী হবে
|
শব্দটি কোন উপায়ে
গঠিত
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
গ। তোমার লেখা থেকে
দুটি শব্দ বাছাই করো। শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও একটি করে গৌণ অর্থ লেখো।
|
মূল শব্দ |
মুখ্য অর্থ ও গৌণ
অর্থ |
|
১. |
মুখ্য অর্থ: |
|
গৌণ অর্থ: |
|
|
২. |
মুখ্য অর্থ: |
|
গৌণ অর্থ: |
ঘ। এরপর তোমার লেখা
অনুচ্ছেদের যে কোনো তিনটি শব্দের প্রতিশব্দ লেখো। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য/বাক্যগুলো
আবার লেখো।
কাজ ৩. আসন্ন জনসচেতনতামূলক
সভার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার, ফেস্টুন, পোস্টার,
প্ল্যাকার্ড, বিলবোর্ড, নোটিশ, লিফলেট, মোড়কের লেখা, বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের
মধ্য থেকে যে কোনো দুটির নমুনা লেখা তৈরি করো।
· কাজটি হবে একটি দলীয় কাজ।
· ৫ জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীসংখ্যা কম-বেশি বিবেচনায় শিক্ষকের
নির্দেশনায় ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে।
· আলোচনার মাধ্যমে লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে।
· দলের প্রত্যেক সদস্য যেকোন দুইটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে।
· দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি
করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে। কিছু নির্দিষ্ট ধরনের
লেখা পুনরাবৃত্তি করা যাবে না।
[নমুনা লেখাটি লেখার
আগে, দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে
তা লিখতে হবে।]


0 Comments