৯ম শ্রেণি জীবন ও জীবিকা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ প্রশ্ন ও উত্তর নবম শ্রেণির জীবন ও জীবিকা ১০ জুলাই ২০২৪

  ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪ 

বিষয়জীবন ও জীবিকা

শ্রেণি: ৯ম শ্রেণির শিক্ষার্থীর জন্য নির্দেশনা




 

ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪

বিষয়: জীবন ও জীবিকা

শ্রেণি: নবম


(এখানে একটি 'উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা' প্রণয়নের নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় 'উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা' তৈরি করবে।)


কাজ: উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন


চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি, যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন। ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে। ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা। এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্র বেছে নাও। এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ (গ-ঙ) নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো। এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো। তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধার সমন্বয় ও ব্যবহার যেন থাকে, তা নিশ্চিত করতে হবে।

(উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।)

প্রথম অংশ: পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন

ধাপ ক: পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ

(প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে; এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, তা উল্লেখ করতে হবে, এরপর সময়, সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থসংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ, সেগুলোর তালিকা তৈরি করতে হবে।)

ধাপ খ: ব্যবসায়ের ধরন নির্বাচন

(প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে; সেটির মেয়াদ কেমন হবে- স্বল্প, মধ্য, নাকি দীর্ঘমেয়াদি, তা উল্লেখ করতে হবে; এই ব্যবসায়টি কেন বেছে নেওয়া হলো, তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা, আয়ব্যয়ের সাথে সংগতিপূর্ণ কিনা, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে।)

দ্বিতীয় অংশ: ব্যবসায়িক পরিকল্পনা

ধাপ গ: ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরুপণ

(ব্যবসায়টি থেকে তুমি কী প্রত্যাশা কর, তা উল্লেখ করতে হবে; এই ব্যবসায়ের কাজে নতুন কী প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে পারে, তা বর্ণনা করতে হবে; এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা; যদি তা-ই হয়, তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছ, স্বপক্ষে যুক্তি দেখাতে হবে; প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে, তা বর্ণনা করতে হবে।)

ধাপ ঘ: ব্যবসায়টির জন্য আর্থিক বিশ্লেষণ

(সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে, কীভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব, তা উল্লেখ করতে হবে; ব্যবসায়ের সম্ভাব্য আয়-ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে।)

ধাপ ঙ : বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা

(উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কী কী কৌশল অবলম্বন করা হবে, বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে; গ্রাহকের জন্য কী ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে, তা উল্লেখ করতে হবে, গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে। গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা, সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে, তা বর্ণনা করতে হবে।)



(কাজটি সুন্দরভাবে সম্পন্ন করে জমা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ)



 কিছুক্ষণ পরেই নমুনা উত্তর দেওয়া হবে

Post a Comment

0 Comments