HSC English 1st Paper Unit 5 Youthful Achievers Lesson 3 Brojen Das: On Conquering the English Channel with solution
Brojen Das was born on 9 December 1927 in Munshiganj. He was a legendary swimmer who became the first person from Asia to swim across the English Channel in 1958. He crossed the channel six times and set a world record in channel swimming in 1961.The government of Bangladesh honoured him with the National Sports award in 1976 and Swadhinata Padak (posthumously) in 1999. He also received the Pride of Performance award in 1959 from the Pakistan government and the King of Channel trophy from UK. Mr Das breathed his last on 1 June 1998.Following is an abridged version of a memoir by Brojen Das in which he gives a captivating account of his record-breaking performance in the English Channel.
ব্রজেন দাস ১৯২৭ সালের ৯ ডিসেম্বর মুন্সীগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি একজন কিংবদন্তি সাঁতারু যিনি ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল সাঁতারে পার হওয়া এশিয়া থেকে প্রথম ব্যক্তি। তিনি ছয়বার চ্যানেলটি অতিক্রম করেছিলেন এবং ১৯৬১ সালে চ্যানেল সাঁতারে বিশ্ব রেকর্ড গড়েছিলেন। বাংলাদেশ সরকার তাকে ১৯৭৬ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার এবং ১৯৯৯ সালে স্বাধীনতা পদক (মরণোত্তর) দিয়ে সম্মানিত করে। এছাড়াও তিনি ১৯৫৯ সালে পাকিস্তান সরকার থেকে প্রাইড অফ পারফরম্যান্স পুরস্কার এবং যুক্তরাজ্য থেকে কিং অফ চ্যানেল ট্রফি লাভ করেন। জনাব দাস ১লা জুন ১৯৯৮-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্রজেন দাসের একটি স্মৃতিকথার সংক্ষিপ্ত সংস্করণ নিচে দেওয়া হল যেখানে তিনি ইংলিশ চ্যানেলে তার রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের একটি চিত্তাকর্ষক বিবরণ দিয়েছেন।
A. Read the text below and answers the questions that follow. ক। নিচের লেখাটি পড়ুন এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিন।
I had not failed my country Brojen Das আমি আমার দেশকে ব্যর্থ করিনিব্রজেন দাস
I could hear very faint voices as if coming from the other side of the world. The time was about 4:00 in the morning and the date September 22, 1961. I was feeling tired and exhausted and was encountering stiff opposition from the strong tide.
আমি খুব ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম যেন সেগুলো পৃথিবীর অপর প্রান্ত থেকে আসছিলো। সময়টা ছিল ১৯৬১ সালের ২২ শে সেপ্টেম্বর তারিখ এবং সকাল প্রায় ৪:০০ টা । আমি ক্লান্ত ও অবসাদ বোধ করছিলাম এবং প্রবল জোয়ারের তীব্র বিরোধিতার সম্মুখীন হচ্ছিলাম।
I looked towards my accompanying motorboat carrying my manager Quazi Mohammad Ali, skipper Len Hutchinson and the official observer, Mr. J. U. Wood. They were all pointing towards the Kent shore. As I looked up, I could see flashes. I realized I was very close to the shore.I asked what the time was and how far I had still to go. They told me that if I put the last ounce of energy into my swimming, I would set a new world record for France to England swim. This electrified me. The goal for which I had been striving for the past four years could be mine.
আমি আমার ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, অধিনায়ক লেন হাচিনসন এবং অফিসিয়াল পর্যবেক্ষক মিঃ জে ইউ উডকে বহনকারী আমার সহগামী মোটরবোটের দিকে তাকালাম। তারা সবাই কেন্ট তীরের দিকে ইশারা করছিল। আমি যখন তাকালাম, আমি ঝলকানি দেখতে পাচ্ছিলাম। বুঝলাম আমি তীরের খুব কাছে এসে পরেছি।আমি জিজ্ঞাসা করলাম সময় কত এবং আমার এখনও কতদূর যেতে হবে। তারা আমাকে বলেছিল যে আমি যদি আমার সাঁতারের সবশক্তি প্রয়োগ করি , আমি ফ্রান্স থেকে ইংল্যান্ডের সাঁতারে একটি নতুন বিশ্ব রেকর্ড গড়ব। এটা আমাকে উদ্দীপিত/অনুপ্রাণিত করেছিল। যে লক্ষ্যের জন্য আমি গত চার বছর ধরে চেষ্টা করছিলাম সেটি আমার হতে পারে।
The aim, which goaded me to swim the Channel six times, each time risking my life and reputation, was so close. Yet it could be far...
যে লক্ষ্যটি আমাকে ছয়বার সাঁতার কেটে চ্যানেল পার হতে উদ্বুদ্ধ করেছিল, যেখানে প্রতিবারই আমার জীবন এবং খ্যাতি/সুনামক্ষুন্ন হওয়ার ঝুঁকি ছিল, সেই লক্ষ্যটি খুব কাছাকাছি চলে এসেছিল। তবুও এটা অনেক দূরে হতে পারে...(দূর ও কষ্টসাধ্য)
Treachery of Weather
The Channel, with its cold biting water, the winds, the waves and the tides does not make things easier. The unpredictable weather changes for the worse after a swimmer jumps in. It has never, to my knowledge, changed for the better anyone yet... Apart from stamina and practice of long distance swimming, one must have the grit, determination and courage to subdue the Channel. Weather and ill luck have conspired and joined hands many a time to defeat Channel swimmers. They had defeated me no less than five times…
আবহাওয়ার বিশ্বাসঘাতকতা/প্রতারণা
এই চ্যানেলের তীব্র ঠাণ্ডা লাগানো জল, বাতাস, ঢেউ এবং জোয়ার বিষয়গুলোকে সহজ করে তোলে না/হতে দেয়না। একজন সাঁতারু লাফ দেওয়ার পরে অনাকাঙ্খিত আবহাওয়ার পরিবর্তন অবস্থার আরও খারাপ করে দেয়।আমার জানামতে, এটি এখনও কারোর জন্য ভালোভাবে/ইতিবাচকভাবে পরিবর্তিত হয়নি... স্ট্যামিনা/মনোবল এবং দীর্ঘ দূরত্বের সাঁতারের অনুশীলন ছাড়াও, চ্যানেলকে বশ করার/আয়ত্তে আনার দৃঢ়তা, সংকল্প এবং সাহস থাকতে হবে।আবহাওয়া এবং দুর্ভাগ্য চ্যানেল সাঁতারুদের পরাজিত/পরাস্ত করার জন্য অনেকবার ষড়যন্ত্র করেছে এবং হাত মিলিয়েছে। তারা আমাকে অন্তত পাঁচবার পরাজিত করেছে/থামিয়ে দিয়েছে...
The final shot
On the morning of 9 September 1961, after finishing my swim, I had gone to bed. The BBC-TV cameramen filmed me in my bed. Although very tired after swimming for 11 hours and 48 minutes, I could not fall asleep. The thought that I had once again failed my country, friends and fans was disturbing me. After only four hours sleep the following night, I decided to try again – for the sixth time...I had fixed the tentative date for September 20. On that day I took the ferry to Calais.
চূড়ান্ত প্রচেষ্টা
১৯৬১ সালের ৯ সেপ্টেম্বর সকালে, সাঁতার কাটা শেষ করে, আমি বিছানায় গিয়েছিলাম। বিবিসি-টিভি ক্যামেরাম্যানরা আমার বিছানায় আমার ছবি তোলে। যদিও ১১ ঘন্টা ৪৮ মিনিট সাঁতার কাটার পরে খুব ক্লান্ত ছিলাম, আমি ঘুমাতে পারিনি। আমি যে আমার দেশ, বন্ধু এবং ভক্তদের কাছে আবারও ব্যর্থ হয়েছি যে ভাবনা/ধারনা আমাকে বিরক্ত করছে। পরের রাতে মাত্র চার ঘন্টা ঘুমানোর পর, আমি আবার চেষ্টা করার সিদ্ধান্ত নিয়েছিলাম - ষষ্ঠবারের জন্য...আমি ২০ সেপ্টেম্বরের জন্য অস্থায়ী তারিখ ঠিক করেছিলাম। সেদিনই আমি ক্যালেই তে যাওয়ার ফেরিতে গিয়েছিলাম।
Sea Sick
I get sea-sick in the ferry and also during swimming if there are breakers or waves. This sea-sickness was the main cause of my failure to set a world record on September 8/9 or even in 1960. The night rest at the Cap Gris Nez hotel did me immense good.I felt on top of the world. The weather on September 21 was near perfect. I jumped into the water within 12 days of my 5th swim, a record in itself, after saying a little prayer, asking God to give me good weather all through and to crown me with success.
Nearly the whole of Cap Gris Nez village had turned out to wish me luck and see me enter the water for the sixth time....
সাগরের অসুস্থতা
আমি ফেরিতে এবং সাঁতারের সময় যখন উত্তাল তরঙ্গ বা ঢেউ থাকে তাহলে আমি সমুদ্রে অসুস্থ হয়ে পড়ি। ৮/৯ সেপ্টেম্বর বা এমনকি ১৯৬০ সালে বিশ্ব রেকর্ড গড়তে আমার ব্যর্থতার প্রধান কারণ ছিল এই সমুদ্র-অসুখ/পীড়া। ক্যাপ গ্রিস নেজ হোটেলে রাতের বিশ্রাম আমাকে অনেক উপকার করেছে/ কাজে এসেছে।আমি খুবই ভালো অনুভব করেছিলাম। ২১শে সেপ্টেম্বর আবহাওয়া প্রায় নিখুঁত ছিল।ঈশ্বরকে অনুরোধ করে যেন আমাকে সর্বত্র ভালো আবহাওয়া দেয় এবং আমাকে সাফল্যের মুকুট দেয়, এভাবে সামান্য প্রার্থনা করার পরে, আমি আমার ৫তম সাঁতারের ১২ দিনের মধ্যে জলে ঝাঁপ দিয়েছিলাম, এটি নিজেই একটি রেকর্ড।প্রায় পুরো ক্যাপ গ্রিস নেজ গ্রাম আমার সৌভাগ্য কামনা করতে এসেছিলো এবং আমাকে ষষ্ঠবারের মতো জলে প্রবেশ করতে দেখেছিল।
Plunge And After
Once in water, you get oblivious of time, distance or direction. The only thought which kept me worried, was that I must make it and that I must get good weather all the way. The second half of the swim is always very difficult. And if even little waves develop, it saps the ebbing energy of the swimmer all the more.Taking a lesson from my previous swims I kept my speed at a steady pace for I knew I would need every ounce of my energy towards the close....
I felt hungry and famished and shouted for my manager. In reply, I was told that I could not afford to waste 10 minutes in having the feed! If I have to break the record, I must swim on with all my might. But I refused ...I am sorry now for it. For if I had gone on, I might have finished the whole swim in less than 10 hours and 15 minutes creating a new world record from both sides....
ঝাঁপ এবং তারপরে
একবার জলে গেলে, আপনি সময়, দূরত্ব বা দিক সম্পর্কে বিস্মৃত হবেন/ভুলে যাবেন। একমাত্র চিন্তা যা আমাকে উদ্বিগ্ন করে রেখেছিল, তা হল আমাকে অবশ্যই এটি করতে হবে এবং পুরো পথজুড়ে আমাকে অবশ্যই ভাল আবহাওয়া পেতে হবে। সাঁতারের দ্বিতীয়ার্ধ সবসময় খুব কঠিন। এবং এমনকি যদি সামান্য ঢেউ/তরঙ্গও বিকাশ লাভ করে, তবে এটি সাঁতারুর ভাটা পড়া শক্তিকে আরও বেশি করে ক্ষয়/নষ্ট করে।আমার পূর্ববর্তী সাঁতার থেকে শিক্ষা নিয়ে আমি আমার গতিকে স্থির গতিতে রেখেছিলাম কারণ আমি জানতাম লক্ষ্যের কাছাকাছি এসে/শেষের দিকে আমার শক্তির যতটুকু অবশিষ্ট পুরোটাই প্রয়োজন হবে....
আমি খুব ক্ষুধার্ত অনুভব করলাম এবং আমার ম্যানেজারের মনোযোগের জন্য চিৎকার করলাম। উত্তরে, আমাকে বলা হয়েছিল যে আমি খাবার খাওয়ার জন্য ১০ মিনিট নষ্ট করতে পারি না! যদি আমাকে রেকর্ড ভাঙতে হয়, আমাকে আমার সমস্ত শক্তি দিয়ে সাঁতার কাটতে হবে। কিন্তু আমি প্রত্যাখ্যান করেছিলাম...আমি এখন এর জন্য দুঃখিত। কেননা যদি আমি চালিয়ে যেতাম, আমি হয়তো ১০ ঘন্টা ১৫ মিনিটেরও কম সময়ে পুরো সাঁতার শেষ করতে পারতাম উভয় দিক থেকে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করে....
Last Efforts
After the feed I really got my teeth into the strokes.... I was squeezing my body the last drop of energy I could get out of it.... and edged on inch by inch. The people in the motorboat were cheering me. I saw the flash on the Kent Shore very clearly. I realized I was very close. I could see the record, like the proverbial carrot, dangling before my swollen eyes.... I kept pulling myself on ... a little more, just a little more... the momentum was building up- then I felt rocks, sharp and craggy...
Then a big rock appeared before me. And that was it....the shore it was...the time: 4.35 a.m. GMT: I had broken the world record by 15 minutes. I thanked God for fulfilling my life's ambition. Then I remembered my parents. I had not failed my country.
শেষ প্রচেষ্টা
খাওয়ার পরে আমি সত্যিই সাঁতারের জন্য নতুন উদ্যম ও শক্তি পেলাম.... আমি আমার শরীরের শক্তির শেষ বিন্দু পর্যন্ত যতটুকু নিংড়ে আনা যায় তাই করছিলাম... এবং ইঞ্চি ইঞ্চি ধরে এগোচ্ছিলাম । মোটরবোটের লোকজন আমাকে উৎসাহ দিচ্ছিলো। আমি কেন্ট তীরের দৃশটি খুব স্পষ্টভাবে দেখেছিলাম।আমি বুঝতে পেরেছিলাম আমি খুব কাছাকাছি। আমি গাজরের প্রবাদের ( কোন পুরষ্কার সামনে রেখে কাজ করা) মতো রেকর্ডটি দেখতে পাচ্ছিলাম, যা আমার উৎফুল্ল চোখের সামনে ঝুলছে.... আমি নিজেকে টানতে থাকলাম... আরেকটু, আর একটু বেশি... গতিবেগ বাড়ছিল- তারপর আমি পাথর অনুভব করলাম, যা ছিল তীক্ষ্ণ এবং অমসৃণ...
তারপর একটা বড় পাথর আমার সামনে পড়লো। এবং সেটাই ছিল.... এটাই ছিল তীর... গ্রিনিচ মান সময় অনুযায়ী সময় ছিল :৪.৩৫ । আমি ১৫ মিনিটের ব্যবধানে আগের করা বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছিলাম। আমি আমার জীবনের উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তখন আমার মা বাবার কথা স্মরণ করেছিলাম। আমি আমার দেশকে ব্যর্থ করিনি।
#Brojen Das On Conquering the English Channel
.jpg)

0 Comments