HSC English 1st Paper Unit 5 Youthful Achievers Lesson 2 Affectionate, Lively and Always Smiling Sheikh Kamal with Solution
You have learnt about different aspects of Sheikh Kamal in Lesson 1. Here read a tribute to Sheikh Kamal by one of his university friends. Dr Fakrul Alam, a Professor of English at the University of Dhaka, recalls his memories with Sheikh Kamal during his university days. When you have finished reading the text, answer the questions that follow.
When I first met Sheikh Kamal at the end of 1969, he was already known everywhere in the country as the eldest son of Bangabandhu Sheikh Mujibur Rahman, the undisputed leader of Bengalis, the man we love to think of as Friend of Bengal. I, on the other hand, was the son of middle-class parents and not exceptional in any sense. And yet when I was introduced to him in front of the entry to Kala Bhaban or the Arts Building of the University of Dhaka by a mutual friend, he greeted me with the friendliest of smiles and a warm handshake. He made me feel instantly that I would be his friend!
১৯৬৯ সালের শেষের দিকে যখন শেখ কামালের সাথে আমার প্রথম দেখা হয়, তখন তিনি বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা বাংলার বন্ধু/ বঙ্গবন্ধু ভাবতে ভালোবাসি, তাঁর জ্যেষ্ঠ পুত্র হিসেবে ইতিমধ্যেই দেশের সর্বত্র পরিচিত ছিলেন ।অন্যদিকে, আমি মধ্যবিত্ত বাবা-মায়ের ছেলে ছিলাম এবং কোনো অর্থেই ব্যতিক্রমী/ বিশেষ ছিলাম না। তারপরও যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বা কলা ভবনে ঢোকার সামনে তার সাথে আমার পরিচয় হয় একজন পারস্পরিক বন্ধুর দ্বারা, তিনি আমাকে বন্ধুত্বপূর্ণ হাসি এবং উষ্ণ হ্যান্ডশেক/ করমর্দন দিয়ে অভ্যর্থনা জানান। তিনি আমাকে তাৎক্ষণিকভাবে/সাথে সাথে অনুভব করিয়েছিলেন যে আমি তার বন্ধু হব!
He was hugely popular in his own right by then. I already knew a lot about him from my Dhanmondi friends. For example, I knew that he was quite good at basketball and cricket, actively interested in music, always lively and full of good spirits.These qualities never deserted him. He was also known to be a tireless organizer - in student politics, of course, but also in the sports and cultural arenas. Although we never met regularly after 1971, he continued to be warm and friendly, whenever we met, inside or outside the university.
ততদিনে তিনি তার নিজ গুণেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। আমার ধানমন্ডির বন্ধুদের কাছ থেকে তাঁর সম্পর্কে আগে থেকেই আমি অনেক কিছু জানতাম। উদাহরণস্বরূপ, আমি জানতাম যে তিনি বাস্কেটবল এবং ক্রিকেটে বেশ দক্ষ, সঙ্গীতে সক্রিয়ভাবে আগ্রহী, সর্বদা প্রাণবন্ত এবং ভালো গুণাবলীসম্পন্ন। তিনি কখনও এই গুণাবলী হতে বিচ্যুত হননি। ছাত্র রাজনীতিতে তো অবশ্যই, ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনেও তিনি একজন অক্লান্ত সংগঠক হিসেবে পরিচিত ছিলেন। যদিও ১৯৭১ সালের পর কখনই আমাদের নিয়মিত দেখা হয়নি, বিশ্ববিদ্যালয়ের ভেতরে বা বাইরে যখনই আমাদের দেখা হত, তিনি ছিলেন আন্তরিক এবং বন্ধুসুলভ।
Even now I remember vividly a number of occasions when I met him up close. One day, for example, a mutual friend invited a few of us to go to a place 30 miles or so outside Dhaka for a day out. This was also the site of a charitable foundation, a fully-funded school and a medical clinic for the people of the region. In addition, it had a pond and a playing field. On our way to the place and back, everywhere in it and all day long, Kamal was the life of our group.
এমনকি এখনও আমার স্পষ্টভাবে মনে আছে বেশ কিছু ঘটনা যখন আমি তার সাথে ঘনিষ্ঠভাবে মিশেছি। উদাহরণস্বরূপ, একদিন, একজন পারস্পরিক বন্ধু আমাদের কয়েকজনকে ঢাকার বাইরে ৩০ মাইল বা তারও বেশি দূরে একটি জায়গায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। এ জায়গাটি একটি দাতব্য ফাউন্ডেশন/ সংস্থা, একটি সম্পূর্ণ অর্থায়িত স্কুল এবং এই অঞ্চলের মানুষের জন্য একটি চিকিৎসা ক্লিনিকের/ কেন্দ্রের স্থানও ছিল। এছাড়াও, এখানে একটি পুকুর এবং একটি খেলার মাঠ ছিল। আমাদের যাওয়া আসার পথে-প্রান্তরে, সর্বত্রই এবং সারাদিন, কামাল ছিল আমাদের দলের প্রাণ।
I remember him singing spontaneously every now and then, joking and bursting into laughter often, playing cricket with us full-spiritedly, and showing keen interest in the activities of the foundation.I was reinforced in the belief I had at the end of our first meeting — he had the gift of friendship and I was one of his friends. And I could see by the end of the trip that he was good at everything - playing cricket, cracking jokes, music, making friends and having a good time!
আমার মনে আছে তিনি মাঝে মাঝে স্বতঃস্ফূর্তভাবে গান গাইতেন, কৌতুক করতেন এবং প্রায়ই হাসিতে ফেটে পড়তেন, আমাদের সাথে পূর্ণ-প্রাণে ক্রিকেট খেলতেন এবং ফাউন্ডেশনের/সংস্থার কার্যক্রমে গভীর আগ্রহ দেখিয়েছিলেন। আমাদের প্রথম সাক্ষাতের শেষে আমার তাঁর সম্পর্কে যে বিশ্বাস ছিল তা আরও দৃঢ় হয়েছিল — তার কাছে বন্ধুত্ব করার মত গুণাবলি ছিল এবং আমি তার বন্ধুদের একজন ছিলাম। এবং আমি যাত্রা/সফর শেষে দেখতে পাচ্ছিলাম যে সে সবকিছুতেই ভালো/দক্ষ ছিল - ক্রিকেট খেলা, কৌতুক করা, গান করা, বন্ধুত্ব করা এবং ভালো সময় কাটানো!
Kamal, I found out in the next few years, made friends instinctively. But it was also clear he cultivated friends. And so whenever he met, he would seem to go out of his way to greet you before you could greet him. He had a trademark smile, warm and welcoming.Soon, I found out that whenever we were in groups, whether in the Arts building or outside, he would become the life of any group, the center of attention, inevitably and naturally. And yet, when he talked to you, he made you feel that you were important, and worth his company.
আমি পরের কয়েক বছরে জানতে পেরেছিলাম যে কামাল সহজাতভাবে বন্ধুত্ব করতেন। তবে এটাও স্পষ্ট যে তিনি বন্ধুদের সম্মান/কদর করতেন। এবং তাই যখনই তিনি কারো সাথে দেখা করতেন, তাঁকে অভিবাদন জানানোর আগে তিনি তাঁর ঐ বন্ধু/ব্যক্তিকে অভিবাদন জানাতে পথে এগিয়ে যেতেন। তাঁর উষ্ণতা এবং আন্তরিকতায় পূর্ণ একটি বিশেষ/অনন্য হাসি ছিল। শীঘ্রই, আমি জানতে পারলাম যে, যখনই আমরা একসাথে থাকতাম, তা কলা ভবনেই হোক বা বাইরেই হোক, তিনি অনিবার্যভাবে এবং স্বাভাবিকভাবেই যে কোনও দলের প্রাণ ও মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠতেন। এবং তারপরেও, যখন তিনি কারো সাথে কথা বলতেন, তিনি তাঁকে অনুভব করাতেন যে তিনি তাঁর ( কামালের) কাছে গুরুত্বপূর্ণ এবং সহচর হওয়ার মত যোগ্য।
In late February 1969 Bangabandhu was released from jail and a month later Ayub Khan was replaced by Yahya Khan, another dictator, but one who was seemingly planning to lay the path down for democracy. This Khan pledged to hold genuine elections to the national as well as the provincial assemblies on the basis of universal suffrage; election fever gripped the country.
১৯৬৯ সালের ফেব্রুয়ারির শেষের দিকে বঙ্গবন্ধু জেল থেকে মুক্তি পান এবং এক মাস পরে আইয়ুব খানের স্থলাভিষিক্ত হন ইয়াহিয়া খান, আরেক স্বৈরশাসক, কিন্তু যিনি আপাতদৃষ্টিতে গণতন্ত্রের জন্য পথ তৈরি করার পরিকল্পনা করেছিলেন।এই খান সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রকৃত নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করেছিলেন; সারাদেশে নির্বাচনী জ্বরের হাওয়া বইছিল/জোয়ারে ভাসছিল।
One day, Kamal invited me and a few of our friends to accompany him to Savar, where Bangabandhu was scheduled to speak in a couple of public meetings. We agreed readily. Once again, he regaled us on the way and back with his lively presence, chatting, joking and singing.We also had the opportunity to hear Bangabandhu speak on this occasion. With his golden voice, eloquence, gift for rhetoric and making complex things clear with vivid images and passionate arguments, Bangabandhu stirred us all. It was another day with Kamal that I would treasure.
একদিন কামাল আমাকে এবং আমাদের কয়েকজন বন্ধুকে তার সাথে সাভারে যাওয়ার আমন্ত্রণ জানালেন, যেখানে বঙ্গবন্ধুর দুটি জনসভায় বক্তৃতা করার কথা ছিল। আমরা অনায়াসে রাজি হয়ে গেলাম। আবারও, তিনি তার প্রাণবন্ত উপস্থিতি, আড্ডা, কৌতুক এবং গান গেয়ে আমাদের যাওয়ার পথে এবং ফেরার সময় আমাদের সবাইকে মাতিয়ে রেখেছিলেন।এ অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বক্তব্য শোনার সুযোগও হয় আমাদের। তাঁর সোনালী কন্ঠস্বর, বাগ্মীতা, অলঙ্কারপূর্ণ ভাষাশৈলী এবং প্রাণবন্ত চিত্র এবং আবেগপূর্ণ যুক্তি দিয়ে জটিল বিষয়গুলিকে স্পষ্ট করে দিয়ে, বঙ্গবন্ধু আমাদের সবাইকে আলোড়িত করেছিলেন। কামালের সাথে এটা ছিল আমার আরেকটা দিন যা মূল্যবান স্মৃতি হিসেবে ধরে রাখব।
One other day that I will treasure forever was sometime in 1970, when the Bengalees were gearing up for the National Assembly elections. Kamal had taken me and a few other friends to his Road no. 32 house for chatting, or what we in Bangla call adda, when Kamal suddenly had the idea of introducing us to his father. He was in another part of the house with other people, probably discussing election strategy, but he had time to greet us. I remember him waving affectionately, warmth for Kamal's friends written all over his smiling face.
অন্য একটি দিন যা আমি চিরকালের জন্য স্মৃতির পাতায় রাখব যা ১৯৭০ সালের কোন একসময় , যখন বাঙালিরা জাতীয় পরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কামাল আমাকে এবং আরও কয়েকজন বন্ধুকে তার ৩২ নম্বর রোডের বাড়িতে খোশগল্পের জন্য নিয়ে গিয়েছিল, বা আমরা যাকে বাংলায় আড্ডা বলি, তখন কামালের হঠাৎ তার বাবার সাথে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার চিন্তা মাথায় আসে। তিনি বাড়ির অন্য অংশে অন্য লোকেদের সাথে ছিলেন, সম্ভবত নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করছিলেন, তবে তিনি আমাদের অভ্যর্থনা জানানোর সময় বের করেছিলেন। আমি স্মরণ করি আমাদেরকে তাঁর হাত নাড়িয়ে স্নেহের সাথে দোলানোকে, তাঁর হাসিমাখা মুখে কামালের বন্ধুদের জন্য উষ্ণ আন্তরিকতার ছাপ ছিল।
After the war of independence was over, I continued to meet Kamal in the university. But on his return from the army he became busier and busier in politics, while I took to studying seriously and frequenting the library of the University of Dhaka regularly all day long and into early evenings.Nevertheless, even in brief exchanges Kamal, now the son of the Prime Minister of Bangladesh, made me feel that I was close to him, for he would not only exchange pleasantries but would also ask about me caringly and in the friendliest of manner.
স্বাধীনতা যুদ্ধ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ে কামালের সঙ্গে দেখা করতে থাকলাম। কিন্তু সেনাবাহিনী থেকে ফিরে এসে তিনি রাজনীতিতে আরও ব্যস্ত থেকে ব্যস্ত হয়ে পড়লেন, তখন আমি গুরুত্ব সহকারে অধ্যয়ন করতে থাকলাম এবং নিয়মিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে গিয়ে সারাদিন এবং সন্ধ্যা পর্যন্ত থাকতাম ।তা সত্ত্বেও, সংক্ষিপ্ত কথার আদান-প্রদানেও কামাল, এখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পুত্র, আমাকে অনুভব করিয়েছিলেন যে আমি তাঁর ঘনিষ্ঠ, কারণ তিনি কেবল আনন্দের আদান-প্রদান বা রসিকতাই করতেন না, আমার সম্পর্কে যত্ন সহকারে এবং বন্ধুত্বপূর্ণভাবে জিজ্ঞাসাও করতেন।
Friendliness came naturally to Sheikh Kamal and more often than not, he would greet you with a smile before you could do so.There are two other occasions when I met Sheikh Kamal at this time. In the first, I was among the group of students who had secured the top positions in their Honors class and met Professor Abdul Matin Choudhury, our Vice-Chancellor in his office. The meeting was organized at Kamal's initiative.
শেখ কামালের কাছে বন্ধুত্ব ছিল স্বাভাবিক ক্রিয়া এবং প্রায়শই/ বেশিরভাগ ক্ষেত্রেই, আপনি (যেই হোক) অভ্যর্থনা জানানোর আগে তিনি আপনাকে হাসিমুখে অভ্যর্থনা জানাতেন। এ সময়ে শেখ কামালের সঙ্গে আমার দেখা আরও দুটি ঘটনা আছে। প্রথমটিতে, আমি সেই ছাত্রদের মধ্যে ছিলাম যারা তাদের অনার্স ক্লাসে শীর্ষস্থান অর্জন করেছিল এবং আমাদের ভাইস-চ্যান্সেলর প্রফেসর আব্দুল মতিন চৌধুরীর সাথে তাঁর অফিসে দেখা হয়েছিল। কামালের উদ্যোগে এ বৈঠকের আয়োজন করা হয়েছিল ।
The idea was that we would find the encounter inspirational and our Vice-Chancellor would get to meet a cross-section of the top performing students of a particular year to hear from them how the university could augment its academic facilities for future students.The second occasion was in late July 1975 when I was leaving the Arts Building to go to TSC for lunch. As I was about to leave, I saw Kamal coming down from his car to attend classes. As always, he greeted me with his characteristic warm smile and wanted to know where I was heading to.
ধারণাটি ছিল যে আমরা সাক্ষাতটিকে অনুপ্রেরণাদায়ক মনে করব এবং আমাদের ভাইস-চ্যান্সেলর একটি নির্দিষ্ট বছরের সেরা ফলাফলধারী শিক্ষার্থীদের একটি অংশের সাথে দেখা করে তাদের কাছ থেকে শুনতে পাবেন যে কীভাবে বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য তার একাডেমিক/ শিক্ষাবিষয়ক সুবিধাগুলিকে বাড়িয়ে তুলতে পারে।দ্বিতীয় ঘটনাটি ১৯৭৫ সালের জুলাইয়ের শেষের দিকে যখন আমি টিএসসিতে দুপুরের খাবার খেতে কলা ভবন থেকে বের হচ্ছি। আমি যখন চলে যাচ্ছিলাম ঐ সময় দেখি কামাল তার গাড়ি থেকে ক্লাস করতে নামছে। বরাবরের মতো, তিনি তাঁর সহজাত / চরিত্রগত উষ্ণ হাসি দিয়ে আমাকে অভ্যর্থনা/ স্বাগত জানালেন এবং জানতে চেয়েছিলেন আমি কোথায় যাচ্ছি।
When he found out, he insisted that he dropped me off at TSC, since he still had some minutes before his class. That was typical of Kamal. He was the son of Bangabandhu, the Prime Minister of Bangladesh, and he still had time to spare for a friend!That was the last time I would see Kamal, for two weeks later he was murdered, along with Bangabandhu and so many other family members. Among the dead was Kamal's wife Sultana, another batch mate, an outstanding athlete and a very attractive person in every way.
যখন তিনি জানতে পারলেন, তিনি জোর দিয়ে বললেন যে তিনি আমাকে টিএসসিতে নামিয়ে দিবেন, যেহেতু তাঁর ক্লাসের শুরু হতে আরও কিছু মিনিট বাকি আছে। এটাই ছিল কামালের স্বাভাবিক আচরণ/বৈশিষ্ট্য। তিনি ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পুত্র এবং তা সত্ত্বেও তাঁর কাছে বন্ধুর জন্য কাটানোর মতো সময় ছিল!এটাই ছিল কামালের সাথে শেষ দেখা, দুই সপ্তাহ পর বঙ্গবন্ধুসহ পরিবারের আরও অনেক সদস্যের সাথে তাকেও খুন করা হয়। নিহতদের মধ্যে ছিলেন কামালের স্ত্রী সুলতানা, যিনি ছিলেন আমাদেরই ব্যাচের আরেক সাথী, একজন অসামান্য ক্রীড়াবিদ এবং সব দিক দিয়েই একজন অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তি।
All of us were stunned by the events of August 15, 1975. The renegade murderous soldiers had left the nation drift for the immediate future and we had lost the father of our nation. Affectionate, lively and always smiling Kamal would no more greet us, batch mates and make us feel blessed in having him as a friend!
১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনায় আমরা সবাই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। বিদ্রোহী ঘাতক সৈন্যরা জাতিকে অদূর ভবিষ্যতের জন্য স্থিমিত/ নিশ্চল করে দিয়েছিল এবং আমরা আমাদের জাতির পিতাকে হারিয়েছিলাম। স্নেহময়, প্রাণবন্ত এবং সর্বদা হাস্যোজ্জ্বল কামাল আমাদের, ব্যাচের সঙ্গীদের/ সহপাঠিদের আর অভ্যর্থনা জানাবেন না এবং তাঁকে বন্ধু হিসাবে পেয়ে আমাদেরকে ধন্য মনে করবেন না!
A. Find out the meaning of the following words used in the text above from a dictionary and make sentences with them.
Words Meaning Sentence
desert__________________________
tireless__________________________
typical__________________________
regale__________________________
pleasantries__________________________
augment__________________________
Words
Meaning
Sentence
Desert (v)
leave
/ quit
ত্যাগ করা
The
tourists have deserted the beaches.
পর্যটকরা সমুদ্র
সৈকত পরিত্যাগ করেছে।
Tireless (adj)
Energetic/dynamic
অক্লান্ত
He
is now a champion sportsman for his tireless efforts.
তার অক্লান্ত পরিশ্রমের
জন্য তিনি এখন একজন চ্যাম্পিয়ন ক্রীড়াবিদ।
Typical (adj)
Usual/characteristic
চরিত্রগত
He
diverted the discussion aside with his typical laughter.
তিনি তার সাধারণ
হাসি দিয়ে আলোচনাকে একপাশে সরিয়ে দেন ।
Regale (v)
To entertain/amuse
আনন্দ দেওয়া
He
was regaled with excellent home cooking.
বাড়ির চমৎকার রান্নার
মাধ্যমে তাকে আপ্যায়ন করা হয়েছিল ।
Pleasantries (n)
Jokes/witticism
রসিকতা
He
laughed at his own pleasantries.
সে তার নিজের আনন্দে
হেসে উঠল ।
Augment (v)
Increase/ expand
বাড়িয়ে তোলা
He
augmented his summer income by painting houses.
তিনি বাড়ি রং করার
কাজের মাধ্যমে তার গ্রীষ্মকালীন আয় বাড়িয়েছেন ।
B. Answer the following questions based on the text in Section A.
1.How many incidents of meeting Sheikh Kamal are mentioned in this text?
Answer: There are six incidents when author meets Sheikh Kamal in this text. They are –
i)Entry of Arts building of University of Dhaka
ii)At a place 30 miles away from Dhaka
iii)At Savar during Bangabandhu’s public meetings
iv)At Dhanmondi 32 no. house
v)During cross-section meeting with Vice-chancellor Professor Abdul Matin Chowdhury
vi)At Arts building while going to TSC for lunch
2.What was the experience of the writer when he met Sheikh Kamal for the first time?
Answer : When the writer met Sheikh Kamal for the first time , Sheikh Kamal greeted him with the friendliest smile and a warm handshake. The writer instantly realized that he would be a friend of Sheikh Kamal.
3.How does the writer portray his day out with Sheikh Kamal?
Answer : The way the writer portrays his day out with Sheikh Kamal is mainly showing Kamal’s keen interest in charitable activities, his singing now and then, cracking jokes, bursting out in laughter and playing cricket full spiritedly.
4.Why was the Savar visit special to the author?
Answer : The Savar visit was special to the author because he had the opportunity to hear Bangabandhu speak in several meetings there.
5.Why did Sheikh Kamal take the author to the Vice-Chancellor?
Answer : Sheikh Kamal took the author to the Vice-chancellor as the author was one of the toppers in their honours class. The initiative was to inspire them and to find more ideas to augment university’s academic facilities.
0 Comments