বাংলাদেশের মুদ্রা সংক্রান্ত তথ্য (সর্বশেষ ১১ জুন ২০২২ পর্যন্ত তথ্য)
১.প্রশ্ন. বাংলাদেশে কাগজের নোট কয়টি?
উত্তর. ১০টি।
২.প্রশ্ন. বাংলাদেশে ব্যাংক নোট কয়টি?
উত্তর. ৭টি (১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০, ১০০০)
৩.প্রশ্ন. বাংলাদেশের সরকারি নোট কয়টি?
উত্তর. ৩টি (১, ২ ও ৫ টাকা)
৪.প্রশ্ন. সরকারি নোটে স্বাক্ষর থাকে কার?
উত্তর. অর্থ সচিবের।
৫.প্রশ্ন. ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি আছে?
উত্তর. দুই টাকার মুদ্রায়।
৬.প্রশ্ন. বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয়?
উত্তর. অস্ট্রেলিয়ায়।
৭.প্রশ্ন. ৫০০ টাকার নোট কোন দেশ থেকে ছাপা হয়?
উত্তর. জার্মানি৷
৮.প্রশ্ন. ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয়?
উত্তর. কানাডায়।
৯.প্রশ্ন. বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয়?
উত্তর. সুইজারল্যান্ড থেকে।
১০.প্রশ্ন. বিশ্বের সবচেয়ে সুন্দর কাগজের মুদ্রা?
উত্তর. বাংলাদেশের ২ টাকার নোট।
১১.প্রশ্ন. বাংলাদেশ বাংকের শাখা?
উত্তর. ১০টি (সর্বশেষ ময়মনসিংহ).
১২.প্রশ্ন. বর্তমানে বাংলাদেশে মোট ব্যাংক রয়েছে?
উত্তর. ৬১টি।
১৩.প্রশ্ন. বাংলাদেশে ১ম নোট চালু হয় কবে?
উত্তর. ৪ মার্চ ১৯৭২ সালে (১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়)।
১৪. বাংলাদেশ ব্যাংক প্রতিষ্ঠিত হয়?
উত্তর. ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে
১৫. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট চালু করা হয়?
উত্তর. ৪ মার্চ, ১৯৭২ সালে
১৬. বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র ____ ।
উত্তর. বাংলাদেশ ব্যাংকের
***ছোট উত্তর প্রশ্ন -
বিভিন্ন টাকা তৈরিতে কত খরচ পড়ে ?
বাংলাদেশ ব্যাংকের হিসাবে এক টাকার একটি কয়েন তৈরি করতে ৯৫ পয়সা খরচ হয়। দুই টাকার কয়েন তৈরিতে খরচ হয় ১ টাকা ২০ পয়সা। আর পাঁচ টাকার একটি কয়েন তৈরিতে খরচ পড়ে ১ টাকা ৯৫ পয়সা।কয়েনের মান বেশি হলে সে তুলনায় খরচ অনেক কম পড়ে।
বাজারে প্রচলিত সবচেয়ে বড় নোট এক হাজার টাকার নোট। এই মূল্যমানের একটি নোট ছাপাতে প্রায় ৭ টাকা খরচ হয়। পাঁচশত টাকার নোট ছাপাতে খরচ পড়ে ৬ টাকার মতো। অন্য দিকে, একশত টাকার নোট ছাপাতে খরচ পড়ে সাড়ে ৪ টাকা।এছাড়া,পঞ্চাশ টাকা ও বিশ টাকার একটি নোট ছাপাতে আড়াই টাকা, দশ টাকার নোট ছাপাতে ২ টাকা ২০ পয়সা এবং পাঁচ টাকার নোট ছাপাতে খরচ হয় ২ টাকার মতো। আর আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সবচেয়ে ছোট কাগুজে নোটে পরিণত হওয়া দুই টাকার নোট ছাপানোতে খরচ পড়ে দেড় টাকা।
তাহলে, কয়েন মুদ্রায় খরচ- ১ টাকার কয়েনে খরচ ০. ৯৫ টাকা, ২ টাকা ১.২০ টাকা, ৫ টাকা ১.৯৫ টাকা কাগুজে মুদ্রায় খরচ- ২ টাকার নোটে খরচ ১.৫০ টাকা, ৫ টাকা ২.০০ টাকা. ১০ টাকা ২.২০ টাকা, ২০ ও ৫০ টাকা ২.৫০টাকা, ১০০ টাকা ৪.৫০ টাকা, ৫০০ টাকা ৬ টাকা, ১০০০ টাকা ৭ টাকা
তথ্যসূত্র ঃ
https://bn.banglapedia.org/index.php/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE
https://www.thepapyrus.org/2019/11/14/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE/


0 Comments