ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২১

নিচের পোস্টে আমরা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা ২০২১ সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ও ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২১ এর পিডিএফ ডাউনলোড লিংক দিবো ।


ক্যাডেট কলেজসমূহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত স্বায়ত্তশাসিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানসমূহ লেখাপড়ার পাশাপাশি সমান গুরুত্বের সাথে সহশিক্ষা কার্যক্রম (Co-curricular activities ) এবং অতিরিক্ত শিক্ষা কার্যক্রম (Extra curricular activities) পরিচালনা করে ক্যাডেটদের সুনাগরিক এবং চৌকস ব্যক্তিত্ব হিসেবে গড়ে তোলে। সুদক্ষ অধ্যক্ষগণের নেতৃত্বে সামরিক অফিসারের তত্ত্বাবধানে প্রাথমিক সামরিক প্রশিক্ষণ (Elementary military training ) এবং নেতৃত্বের প্রশিক্ষণ (Leadership training) প্রদানের পাশাপাশি দক্ষ অনুষদ সদস্যগণের সার্বিক তত্ত্বাবধানে গুনগত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ক্যাডেটদের এমনভাবে গড়ে তোলা হয়, যাতে ভবিষ্যতে তারা

সশস্ত্রবাহিনীসহ সমাজের সকল ক্ষেত্রে দেশে ও বিদেশে যোগ্য নেতৃত্ব প্রদান করতে পারে। বর্তমানে বাংলাদেশে ছেলেদের ০৯ টি এবং মেয়েদের ০৩ টি সহ সর্বমোট ১২ টি ক্যাডেট কলেজ রয়েছে। সকল ক্যাডেট কলেজে ২০২১ সালে ৭ম শ্রেণিতে ক্যাডেট হিসেবে ছাত্র/ছাত্রী ভর্তির জন্য প্রয়োজনীয় যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হয়েছে । করোনা অতিমারির কারনে এবার সকাল ও বিকাল দুইবার পরীক্ষার পরিবর্তে শুধু ২৯ জানুয়ারি ২০২১ তারিখে সকাল ৯.০০ টা থেকে দুপুর ১২.০০ টা পর্যন্ত নিজ নিজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে ।

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার সিলেবাস ও মানবন্টন ২০২১

 এবার ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় মোট ৪টি বিষয়ে সর্বমোট ৩০০ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

                                                   SUBJECT: ENGLISH                                                (Marks - 100)


1st Paper: জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কতৃক প্রকাশিত English For Today বইটি।

Grammar.

  • 1. Sentence.
  • 2. Parts of Speech.
  • 3. Gender.
  • 4. Number.
  • 5. Punctuation and use of capital letters.
  • 6. Tense.
  • 7. Subject and Predicate.
  • 8. Agreement of Subject and Verb.
  • 9. Transformation of sentences.
  • 10. Correct form of verbs
  • 11. Contractions.
  • 12. Re-arrange jumbled words to make sentences
  • 13. Spelling.
  • 14. Phrases and Idioms.

Open Ended.

      1. Paragraph writing.
      2. Story writing from given outline.
      3. Comprehension.
      4. Argumentative Essay.

                                                           বিষয়ঃ গণিত                                                          (নম্বর-১০০)

     ১। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ।
     ২।  অনুপাত ও শতকরা।
    ৩।  পূর্ণসংখ্যা।
    ৪। বীজগণিতীয় রাশি।
    ৫। সরল সমীকরণ।
   ৬। জ্যামিতির মৌলিক ধারণা।
    ৭। ব্যবহারিক জ্যামিতি।
   ৮।তথ্য ও উপাত্ত।
   ৯। বুদ্ধিমত্তা বিষয়ক অংক।

                                                 বিষয়ঃ বাংলা                                                      (নম্বর-৬০)

ব্যাকরণ


   ১। ভাষা ও বাংলা ভাষা, ধ্বনিতত্ত্ব, রুপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ।
  ২। শব্দ ও পদ পরিচয়ঃশব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ।
  ৩। লিঙ্গ।
  ৪। বচন।
  ৫। ক্রিয়ার কালঃ শ্রেণিবিভাগ ও প্রয়ােগ।
  ৬। কারক।
  ৭। বাগধারা।
  ৮। এক কথায় প্রকাশ।
  ৯। বিরাম চিহ্ন।

নির্মিতি/রচনারীতি


  ১। ভাব-সম্প্রসারণ।
 ২।  অনুচ্ছেদ লিখন/যুক্তিভিত্তিক অনুচ্ছেদ (১০-১৫ বাক্য)।
 ৩।  অনুধাবন।
 ৪।  সারাংশ ও সারমর্ম।


বিষয়: বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি এবং সাধারণ জ্ঞান (নম্বর-৪০)

  • ১। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস।
  • ২। বিশ্ব ও বাংলাদেশের ভৌগলিক বিষয়।
  • ৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
  • ৪। বিশ্ব ও বাংলাদেশের চলতি ঘটনাবলি।
  • ৫। বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ।
  • ৬। বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি।
  • ৭। খেলাধুলা।
  • ৮। সাধারণ বিজ্ঞান।
  • ৯। পরিবেশ ও দৈনন্দিন জীবন।
  • ১০। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি।

ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সিলেবাস ২০২১  ডাউনলোড করুন 

তথ্যসূত্র - ক্যাডেট কলেজেস ওয়েবসাইট । 

Post a Comment

0 Comments