করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে বাংলাদেশের মাধ্যমিক লেভেলের শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের অ্যাসাইনমেন্ট এর নির্দেশনা এসেছে । মূল্যায়ন পরীক্ষা (এসাইন্টমেন্ট) তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে, তা হলাে:
***> A4 সাইজের কাগজের খাতা
***> খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম, নিজের নাম, শ্রেণি, শাখা, রােল নম্বর, বিষয়, তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে।
***> প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরী করতে হবে।
***>খাতায় কোন ভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না।
***>সব গুলাে খাতা একই সাইজের হতে হবে।
***>হাতের লেখা সুন্দর ও পরিস্কার পরিচ্ছন্ন হতে হবে।
***>অন্য জনের থেকে দেখে এসাইন্টমেন্ট তৈরি করা যাবে না।
***>নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে এসাইন্টমেন্ট তৈরি করতে হবে যাতে তােমার শিখন ফল প্রতিফলিত হয়।
শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে।কারণ জমাদানের ব্যর্থতার জন্য কোন প্রকার সুপারিশ, অনুরােধ, আবেদনপত্র গ্রহন করা হবে না।




0 Comments